ads
২৬ ফেব্রুয়ারি, ২০২৬

বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সিটি করপোরেশন কর্মকর্তা গ্রেপ্তার

অনলাইন সংরক্ষণ

বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সিটি করপোরেশন কর্মকর্তা গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সিটি করপোরেশন কর্মকর্তা গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সিটি করপোরেশন কর্মকর্তা গ্রেপ্তার।

ডেস্ক রিপোর্টঃ বিয়ের প্রলোভন দেখিয়ে দুই সন্তানের জননী বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বরিশাল মেট্রোপলিটন পুলিশ-এর কাউনিয়া থানার একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার মো. শহিদুল ইসলাম উজ্জ্বল (৪০) বরিশাল সদর উপজেলার রায়পুরা এলাকার বাসিন্দা মো. শাহজাহান খানের ছেলে। তিনি বরিশাল সিটি করপোরেশন-এর কর ধার্য শাখার এ্যাসেসর পদে কর্মরত রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী তার স্বামীর বন্ধু শহিদুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে সম্পর্কের বিষয়টি প্রকাশ না করার শর্তে তাকে ভয়ভীতি দেখানো হয় এবং ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

https://youtube.com/@vorerprohor?si=eUuu007RbF8Dhvxf

এ ঘটনায় ভুক্তভোগী নারী কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।কাউনিয়া থানার এক কর্মকর্তা জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম