চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জ এলাকায় শান্ত (৩৩) নামের এক যুবককে বসতবাড়ির সামনে থেকে আটক করে।
এ সময় তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি মুন্সিগঞ্জ গ্রামের আনসার আলীর ছেলে শান্ত ইসলাম। পুলিশ জানায় তিনি মাদক ব্যবসার সাথে জড়িত।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জানান , মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

