ads
১৩ এপ্রিল, ২০২৬

মেহেরপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সংরক্ষণ

মেহেরপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

​মেহেরপুর ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে রিগান হোসেন (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

​আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা দেড়টার দিকে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রিগান হোসেন মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া উত্তর পাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

​ঘটনার বিবরণ ও মামলা সূত্রে,মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১০ মার্চ মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের রহিদুল ইসলামের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রী পার্শ্ববর্তী তেরোঘরিয়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। ওই বছরের ১৫ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে রিগান হোসেন চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার দোকানের ভেতর ডেকে নিয়ে ধর্ষণ করে।

​ধর্ষণের ফলে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে রিগান তাকে ফেলে পালিয়ে যায়। পরে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় রিগানের মা সখিনা খাতুন শিশুটিকে তার নানীর বাড়িতে রেখে আসেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জ্ঞান ফেরার পর শিশুটি তার পরিবারের কাছে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেয়।

​আইনি প্রক্রিয়ায়,এই ঘটনায় ১৬ মার্চ ২০২৩ তারিখে শিশুটির চাচা শাহাবুদ্দিন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আলিম তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচার চলাকালীন রিগান হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

​আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মুস্তাফিজুর রহমান তুহিন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য ও ইব্রাহিম শাহীন।

​রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত রিগান হোসেনকে কড়া পুলিশি নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম