ads
১৭ এপ্রিল, ২০২৬

কী এ জীবন- মোঃ রহমত আলী

মোঃ রহমত আলী

কী এ জীবন- মোঃ রহমত আলী

কী এ জীবন- মোঃ রহমত আলী

     কী এজীবন

       মোঃ রহমত আলী


কী এ আমাদের মানব জীবন,

আজও ঠিক বুঝা হলো না।

এ জীবন কি কোন রাতের

     শিশিরে ভেজা ঘাস।

নাকি মাঝ দরিয়ায় কোন ডুবন্ত কিস্তি।

এই নয়তো তবে আর কী?

এ মানব প্রাণ যার নাম জীবন।

কখনো আবার মনে হয়,

আমার এ জীবন যেন,

কোন মরুভূমি প্রান্তরের

খুবই পরিশ্রান্ত ক্লান্ত এক উট।

নয়তো আবার বুঝি! এক বৃক্ষ

যে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে

আকাশ পানে নয়ন মেলি।

এছাড়া আর কি হতে পারে,

এ জীবন মানে- যা একবার

শুরু হয়ে চিরতরে শেষ হয়ে যায়।

  কী এ জীবন?

কিভাবে শুরু আর

কোথায় গিয়ে-ই বা শেষ।

মরণ কী এর শেষ ঠিকানা!

নাকি মরণের পরেও

আর কিছু আছে এ জীবনের।

তবে কী? কী?

মনে হয় আমার এ মানব জীবন,

যেন একরাশ কালো মেঘ,

যার আসল সীমান্ত ঐ আকাশ।

  কী এ জীবন?

সংগ্রামী কোন মিছিল, নাকি!

ভালোবাসায় ভরা এক উড়ন্ত চিল।

না আবার চিতায় পুড়া ছাই,

এই নয়-তো তবে কি এ জীবন?

 এ জীবন কী!

জ্বলন্ত কোন চিরাগ,

না জমানো এক বরফ টুকরা,

যা নিমিষেই গলে-গলে হয়ে যায় জল।

নাকি কারো রিস্তায়-বন্দী এক কাক,

এ মোদের মানব জীবন।

এ মানব জীবন কী!

অতীতের শুধু রাশি রাশি স্মৃতি,

নাকি ভবিতব্যের কোনো এক স্বপ্ন।

না আবার বর্তমান এই সময়,

না- মনে হয় আমার এ জীবন,

একটি জনশূন্য বেদে বস্তি,

যা বাতাসের মতো এক যাযাবর জীবন।

   এইতো জীবন,

যা পবিত্র এক আমানত,

পূর্ণ কর্মের জন্য খোদার দান।

তবে কেন আমরা এত ছোট

এ জীবনে পাপের জন্ম দেই।

এ জীবন তো কবরে-ই শেষ বিছানা নাকি!

  জীবনতো ওকেই বলে,

যে অন্যের জন্য সহসা হতে পারি।

জীবনতো এটাই হতে পারে,

যে নিজ সঙ্গে যুদ্ধ করে!

এ জীবন তো এক নাটকীয় মঞ্চ,

যেখানে সবে শুধুই সুন্দরের পূজারী।

     কী এ জীবন!

মোমের তৈয়ারী শোপিস,

যা একটু বেদনায় চিরতরে

নিমজ্জিত হতে চায়।

না আবার কঠিন পাথরের

এক মূর্তি যে পাষাণ।

   কী এ জীবন!

অভিমানী কোন রাত,

নাকি অশ্রু ঝরা ভালবাসা,

যে শুধু কাঁদাতেই জানে।

এ মানব জীবন তো আমার

এক ছলনা গোলকধাঁধা।

   কী এ জীবন!

জ্বলন্ত কোন দিয়া,

যা একটু হাওয়ায়

একাকী অনুভূতি করি।

এ জীবন বুঝি

এক পুতলা মাটির যে শুধু

দুঃখ পেতে ভালবাসে একা হয়ে।

   কী এ জীবন!

কোন দিগন্তের শেষ সীমানা,

নাকি এক ধাপ এগিয়ে যাওয়া

কমন্ত বয়স যা সর্বদা

আমাদের মুখে-মুখে।

সত্যি কি এই জীবন!

তবে আর কি হতে পারে

এ জীবন মানে ভাবি আমি তাই।

  কী এ জীবন?

আঁধার রাতের এক নীরব রাজপথ।

না কোন গায়ের,

কাদামাখা হাহাকার মেঠো পথ।

না না মনে হয়

এ জীবন একরাশ বৃষ্টি।

  কী এ জীবন!

নেশায় রাঙ্গা কোনো

এক রাতের জলসা।

নাকি এক সুরাহি শরাব,

যে করে দেয় বদনাম।

এ জীবন তো তারই দান,

ভালোবাসা যার নাম।

  কী এ জীবন!

বিষাক্ত কোন গ্লানি,

বহন করা এক পচা অতীত

যা শুধুই গঞ্জিত হয়ে কাঁদে!

  কী এ জীবন?

আহত এক খনজর্

যে কভু জীবন যুদ্ধে,

সারা-কাল সংগ্রাম করেছে।

এ জীবন কি অসহায় কোন

ঘাসে ভরা কাদামাটি,যাতে

লুকানো রয়েছে হাজারো কঙ্কার।

 কী এ জীবন?

আমার অবহেলিত কোন এক ডাস্টবিন।

যার বুকে জমানো রয়েছে ময়লা কাকন।

নাকি ঠিকানা হীন,

কোন এক হাহাকার রাজপথ।

যা একদিন মিশে যাবে,

মেটে ঘরে কবর হয়ে।

কী এ জীবন!

কারো কারো ছেঁড়া কাফনে ঢাকা,

কোন এক বেওয়ারিশ লাশ।

নাকি জীবন সংগ্রামে হেরে যাওয়া

কোন এক অতীত সময়।

তবে আর কী হতে পারে,

এ মানব জীবন মানে,

আজো আমি ঠিক বুঝলাম না।

       কী এ জীবন!

কোন এক ঈদ বেলার মত,

ক্ষণিকের জযবা মেলা।

নাকি একাকী এক বোতল শরাব।

মোরা সবে এই আছি, এই নাই,

এ ভবের জীবন নামক নাট্টালয়ে,

তবু কেন আমরা মিছে

এ জীবন লয়ে করি এত অহংকার।।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম