ads
১৮ মার্চ, ২০২৬

চুয়াডাঙ্গায় পিতার হাতে শিশু অপহরণ: মুক্তিপণ দাবির পর শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার, গ্রেফতার ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পিতার হাতে শিশু অপহরণ: মুক্তিপণ দাবির পর শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার, গ্রেফতার ২

চুয়াডাঙ্গায় পিতার হাতে শিশু অপহরণ: মুক্তিপণ দাবির পর শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার, গ্রেফতার ২

চুয়াডাঙ্গায় পিতার হাতে শিশু অপহরণ: মুক্তিপণ দাবির পর শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার, গ্রেফতার ২

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় নিজের সন্তানের অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে পিতা ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে অপহৃত শিশু সিয়াম (৮)কে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ মার্চ ২০২৬ বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে শিশুটির পিতা এক সহযোগীকে সঙ্গে নিয়ে সিয়ামকে অপহরণ করে। পরে তাকে একটি নির্জন বাগানে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর দিকনির্দেশনায় জীবননগর থানা পুলিশ ও ডিবি (সিসিআইসি) যৌথভাবে অভিযান শুরু করে।

অভিযানের এক পর্যায়ে, একই দিন রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশুটির পিতা আজিজুল (২৮), বাড়ি সাতক্ষীরার কালোরোয়া উপজেলার মুরারীকাটি গ্রাম এবং তার সহযোগী আক্তার (২৬), বাড়ি জীবননগর উপজেলার দক্ষিণপাড়া থেকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় অপহৃত শিশু সিয়ামকে।

পুলিশ আরও জানায়, ভিকটিমের জীবন রক্ষার্থে বিকাশের মাধ্যমে পাঠানো ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা এবং একটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শিশুটির মা ভারতে অবস্থান করছেন। এই সুযোগ কাজে লাগিয়ে শিশুটিকে জিম্মি করে তার ছবি তুলে মায়ের কাছে টাকা আদায়ের উদ্দেশ্যে এই নৃশংস ঘটনা ঘটানো হয়।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম