ads
১৭ এপ্রিল, ২০২৬

নোয়াখালীতে অবৈধ পেট্রল মজুত, তিনজন গ্রেপ্তার

অনলাইন

নোয়াখালীতে অবৈধ পেট্রল মজুত, তিনজন গ্রেপ্তার

নোয়াখালীতে অবৈধ পেট্রল মজুত, তিনজন গ্রেপ্তার

নোয়াখালীর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর এলাকায় একটি বাড়িতে গোপনে বিপুল পরিমাণ পেট্রল মজুতের ঘটনা উদঘাটন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ২০০ লিটার পেট্রল উদ্ধার করা হয়। বাড়ির চারদিকে উঁচু দেয়াল থাকায় বাইরে থেকে ভেতরে কী রয়েছে তা বোঝা যাচ্ছিল না। অভিযোগ রয়েছে, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব পেট্রল মজুত করা হয়েছিল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— একই এলাকার চাপরাশি বাড়ির মো. শাহজাহানের ছেলে মো. মুসফিকুর রহমান (১৯), মানিক হুজুর বাড়ির জালাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২৬) এবং নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুসূদনপুর এলাকার পণ্ডিত বাড়ির মৃত ফজলুল হকের ছেলে মো. মঞ্জুর আলম (৫৩)।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার করা হয়। পেট্রল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, জ্বালানি তেলের সংকটকে কাজে লাগিয়ে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রল মজুত করে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম