ads
১৭ এপ্রিল, ২০২৬

আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় লাবনী আক্তার ও পারুলা নামে দুই নারীর মৃত্যুর ঘটনায় অবশেষে প্রশাসনের টনক নড়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে আলমডাঙ্গা হাইরোডে অবস্থিত ফাতেমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ অভিযান চালায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ টিম।

জানা যায়, চলতি মাসের ৭ ও ১৩ এপ্রিল একই ক্লিনিকে অপারেশনের পর এক সপ্তাহের ব্যবধানে দুই নারীর মৃত্যু হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে ফাতেমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার  সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানে স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান এবং উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল শফিউল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় র‍্যাব ও পুলিশের একটি টিম সহায়তা করে।

অভিযান শেষে ডা. আওলিয়ার রহমান, অভিযোগের ভিত্তিতে আমরা এসে ঘটনাটির সত্যতা প্রমাণিত হওয়ায় অপারেশন থিয়েটার সাময়িক বন্ধ ও একই সময়ে ওই প্রতিষ্ঠানে এক ব্যক্তিকে প্রয়োজনীয় কাগজপত্র ও পরীক্ষা ছাড়া রক্ত দেওয়ায় ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম