ads
৬ মার্চ, ২০২৬

চুয়াডাঙ্গায় ডিবির মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ডিবির মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

চুয়াডাঙ্গায় ডিবির মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

চুয়াডাঙ্গায় ডিবির মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৬) বিকাল ৩টা ৫০ মিনিটে জীবননগর থানাধীন মিনাজপুর মাঠপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

অভিযানে এসআই (নিঃ) জুম্মান খান, এএসআই (নিঃ) মোঃ মোত্তালেব হোসেনসহ সঙ্গীয় ফোর্স মিনাজপুর মাঠপাড়া গ্রামে রাসেল আহম্মেদের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—

১. মোঃ রাসেল আহম্মেদ (৩৮), পিতা: মৃত আনোয়ার মাষ্টার, মাতা: মোছাঃ নুর জাহান বেগম, সাং: মিনাজপুর, মাঠপাড়া।

২. মোঃ মহিদুল ইসলাম (৬৫), পিতা: মৃত ফকির চাঁদ মন্ডল, মাতা: মৃত হালিমা খাতুন, সাং: ৮ নম্বর ওয়ার্ড, বসতি পাড়া, জীবননগর পৌরসভা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম