জীবননগরে মাদকবিরোধী অভিযানে ১,০০০ ইয়াবাসহ গ্রেফতার ৩
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসআই (নিঃ) মোঃ আসলাম আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
গত ২৬ জুন ২০২৫ তারিখ সকাল সাড়ে ১১টার দিকে জীবননগর থানাধীন পুরন্দপুর এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন
১. মোঃ জিয়াউর রহমান (৪৫), পিতা: শুকুর আলী, সাং-পুরন্দপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা
২. রিপন চাকমা (৩০), পিতা: সৈচাংইনপ চাকমা, মাতা: মানিশা চাকমা, সাং-তেলখুলা, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার
৩. মং দ্রিতাইন চাকমা (২৮), পিতা: মাইন, মাতা: রাপানিও, সাং-হরিখোলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার
তাদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য হিসেবে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

