ads
২২ ফেব্রুয়ারি, ২০২৬

রমজানকে সামনে রেখে কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার পুলিশ সুপারের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোরের ডেস্ক

রমজানকে সামনে রেখে কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার পুলিশ সুপারের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

রমজানকে সামনে রেখে কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার পুলিশ সুপারের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

রমজানকে সামনে রেখে কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার

পুলিশ সুপারের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া, ২২ ফেব্রুয়ারি ২০২৬: পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষে কুষ্টিয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সুদৃঢ় করতে জেলার রাজনৈতিক, ব্যবসায়ী, পরিবহন নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

সভায় পুলিশ সুপার পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা, যানজট নিরসন, ইফতার ও তারাবির সময় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, রমজান মাসে জনগণের নির্বিঘ্ন ইবাদত ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব ফয়সাল মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ রমজান মাসে যানজট নিরসন, বাজার তদারকি, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় মতামত তুলে ধরেন। জেলা পুলিশ জানায়, সকলের সহযোগিতায় কুষ্টিয়ায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম