ads
১২ ফেব্রুয়ারি, ২০২৬

মিরপুর তালবাড়ি কেন্দ্রে ব্যালট পেপার পকেটে নেওয়ার চেষ্টা, ৩ বছরের কারাদণ্ড

মিরপুর প্রতিনিধি

মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ি ভোটকেন্দ্রে ভোট দিয়ে স্বচ্ছ ব্যালট বক্সে ব্যালট পেপার না ফেলে পকেটে করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টাকালে শাহীন আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে এ ঘটনা ঘটে। দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি করেন। এ সময় তার পকেট থেকে সিল দেওয়া ব্যালট পেপার উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে শাহীন আলীকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার পর কিছু সময় কেন্দ্র এলাকায় উত্তেজনা তৈরি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম