ads
১০ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা ০০ মিনিটে কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মহোদয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতকরণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দৃঢ়তার সঙ্গে মোকাবিলার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন— জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া;

জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), কুষ্টিয়া;

জনাব প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া;

জনাব মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া;

এছাড়াও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১ (ডিএসবি), আরআই কুষ্টিয়াসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম