ads
১১ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম-এর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর জেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ প্রশাসনের প্রস্তুতি এবং ভোট গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন ডিআইজি মোঃ রেজাউল হক।

তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যশোর জেলা পুলিশসহ খুলনা রেঞ্জের সকল পুলিশ সদস্যের ভূমিকা তুলে ধরেন এবং ভোটারদের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানে উৎসাহিত করার আশাবাদ ব্যক্ত করেন।

ডিআইজি বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্যালট পরিবহন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, মোবাইল টিম ও স্ট্রাইকিং টিম গঠন, গোয়েন্দা নজরদারি জোরদারসহ নির্বাচনকালীন সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও সতর্ক করে বলেন, যেকোনো ধরনের অপপ্রচার, গুজব এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রমের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।

এসময় নির্বাচনকালীন সময়ে সঠিক তথ্য প্রচারের গুরুত্ব তুলে ধরে তিনি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা), জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), যশোর, জনাব মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর, জনাব জাহিদুল ইসলাম টোকন, সভাপতি, প্রেসক্লাব যশোরসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম