ads
১৮ মার্চ, ২০২৬

মোবারক মাহে রমজান - কবি মোঃ রহমত আলী

মোঃ রহমত আলী

মোবারক মাহে রমজান - কবি মোঃ রহমত আলী

মোবারক মাহে রমজান - কবি মোঃ রহমত আলী

মোবারক মাহে রমজান   
    মোঃ রহমত আলী   

    বছর ঘুরে এলো
আবার মাহে রমজান,
রোজা রেখে পূরণ করবো
রব তায়ালার আহকাম।
বেশি বেশি নফল আদায়,
মিলবে ফরজের সওয়াব,
সব ইবাদত দেখে সবাই,
সিয়াম সাধনা গোপন,
দেখেন পরওয়ারদিগার।
ধরতে পারলে ধরো রে মন,
ছেড়ো না রোজার একদিন,
বছর ঘুরে না পাও যদি
রোজা আর কোনোদিন !
এই মাসে নাজিল আল-কোরআন,
রহমত, মাগফেরাত, নাজাত,
এত ফজিলত, এত নেয়ামত,
এত তোহফা, এই তো মওকা,
করে তওবা, তালাশ করি,
নাজাতের হর বিজোড় রাতে,
শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর,
সংযমের এই পবিত্র মাস,
মোবারক মাহে রমজান।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম