ads
২৭ মার্চ, ২০২৬

চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

ভোরের ডেস্ক

চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট: জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা সদর থানার সাদেক আলী মল্লিকপাড়া এলাকা থেকে এক ব্যক্তির হেফাজত থেকে ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা  জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিট একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। আজ ২৭ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে এসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম, এএসআই (নিঃ) রমেন কুমার সরকার, এএসআই (নিঃ) মোঃ রজিবুল হক ও এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চুয়াডাঙ্গা সদর থানাধীন সাদেক আলী মল্লিকপাড়া এলাকা থেকে মোঃ ফারুক হোসেন (৪০), পিতা মৃত শহিদুল হক, গ্রাম কেদারগঞ্জ নতুন পাড়া গ্রামকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে ৭০ (সত্তর) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানান, আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অভিযানের মাধ্যমে জেলার মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম