ads
১৯ ফেব্রুয়ারি, ২০২৬

কুষ্টিয়ায় উন্মুক্ত লটারিতে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন

ভোরের ডেস্ক

কুষ্টিয়ায় উন্মুক্ত লটারিতে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন

কুষ্টিয়ায় উন্মুক্ত লটারিতে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন

কুষ্টিয়ায় উন্মুক্ত লটারিতে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন

কুষ্টিয়া, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: কুষ্টিয়া পৌরসভাধীন এলাকায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়ের (ওএমএস) জন্য উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আল ওয়াজিউর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, খাদ্য বিভাগের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও আবেদনকারীরা।

জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রার্থীদের উপস্থিতিতে উন্মুক্তভাবে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘ওএমএস ডিলার নীতিমালা-২০২৪’ বাস্তবায়নের লক্ষ্যে সম্পূর্ণ উন্মুক্ত প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে, যাতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না থাকে। তিনি আরও বলেন, সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে খাদ্যপণ্য পেতে পারেন।

তিনি জানান, নবনিযুক্ত ডিলাররা শিগগিরই নিজ নিজ এলাকায় ওএমএস কার্যক্রম পরিচালনা করবেন এবং খাদ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্ধারিত দামে পণ্য বিক্রি করবেন। পাশাপাশি ডিলারদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। প্রশাসন ডিলারদের কার্যক্রমের ওপর নিয়মিত নজরদারি করবে বলেও উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবেদন যাচাই-বাছাই শেষে কুষ্টিয়া পৌরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। বাকি পাঁচটি ওয়ার্ডে যোগ্য আবেদনকারী না পাওয়ায় সেসব ওয়ার্ডের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বচ্ছতার ভিত্তিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়াকে কুষ্টিয়ার বিভিন্ন মহল ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম