ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ১০ দলের ঝুলিতে শূন্য শতাংশ ভোট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ভোটের শতাংশের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বোচ্চ ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। দ্বিতীয় অবস্থানে দাড়িপাল্লা প্রতীকে অংশ নেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। শাপলা কলি প্রতীক নিয়ে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট।
তবে নির্বাচন বিশ্লেষণে দেখা গেছে, অংশগ্রহণকারী ৫০টি রাজনৈতিক দলের মধ্যে ১০টি নিবন্ধিত দল শূন্য দশমিক শূন্য শতাংশ ভোট পেয়েছে। দলগুলো হলো—
-
বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)
-
ইসলামী ঐক্য জোট
-
গণতন্ত্রী পার্টি
-
গণফ্রন্ট
-
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
-
জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)
-
বাংলাদেশ কল্যাণ পার্টি
-
বাংলাদেশ জাতীয় পার্টি
-
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)
-
বাংলাদেশ মুসলিম লীগ (বিএনএল)
অন্যদিকে, শূন্য দশমিক ০১ শতাংশ ভোট পেয়েছে আরও কয়েকটি দল। এগুলো হলো—
-
আমজনতার দল
-
গণফোরাম
-
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)
-
নাগরিক ঐক্য
-
বাংলাদেশ কংগ্রেস
-
বাংলাদেশ খেলাফত আন্দোলন
-
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)
-
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)
-
বাংলাদেশ মুসলিম লীগ
-
বাংলাদেশ লেবার পার্টি
-
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)
উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

