ads
১৫ ফেব্রুয়ারি, ২০২৬

কারচুপি, ফলাফল বদলের রাজনীতি নতুন বাংলাদেশের সাথে যায় না: নাহিদ

অনলাইন সংরক্ষণ

কারচুপি, ফলাফল বদলের রাজনীতি নতুন বাংলাদেশের সাথে যায় না: নাহিদ

কারচুপি, ফলাফল বদলের রাজনীতি নতুন বাংলাদেশের সাথে যায় না: নাহিদ

কারচুপি, ফলাফল বদলের রাজনীতি নতুন বাংলাদেশের সাথে যায় না: নাহিদ

কারচুপি, ভয়ভীতি ও ফলাফল বদলের রাজনীতি জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশের চেতনার সঙ্গে যায় না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। সোমবার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভোট কারচুপি ও জালিয়াতির পথেও পরাজিত হয়ে এখন একটি মহল ষড়যন্ত্রে মরিয়া হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, বাড্ডা আদর্শনগর বিদ্যা নিকেতন কেন্দ্রে ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বরকতের কেন্দ্রে প্রবেশের ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ভোটের দিন বিভিন্ন সংবাদমাধ্যমের লাইভে দেখা গেছে, অন্যান্য দলের পোলিং এজেন্টদের আসনে বসা কয়েকজন ব্যক্তি বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের নাম উচ্চারণ করছেন।
তিনি দাবি করেন, হিসাব অনুযায়ী শুরু থেকেই তিনি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু ফলাফলের কাগজে সেই ব্যবধান হঠাৎ করেই অনেকটা কমে যায়, যা জনমনে প্রশ্ন ও সংশয়ের সৃষ্টি করেছে। তার ভাষ্য অনুযায়ী, ভোর পাঁচটা পর্যন্ত ভোটকেন্দ্রে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা চলেছে বলেও অভিযোগ রয়েছে।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের ক্যাডার বাহিনী বিভিন্ন কেন্দ্রে ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চূড়ান্ত ফলাফল ঘোষণার সময়ও উত্তেজনা ও বিশৃঙ্খলা তৈরি করা হয় বলে তিনি উল্লেখ করেন।
পোস্টে তিনি বলেন, “কারচুপি, ভয়ভীতি, ফলাফল বদলের রাজনীতি— এগুলো জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশের সাথে যায় না।” তিনি আরও দাবি করেন, চাক্ষুষ অনিয়ম ও কারচুপির পরও তাকে দমানো যায়নি এবং জনগণের রায়কে যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, তাদের জবাব জনগণই দেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম