ads
১৫ ফেব্রুয়ারি, ২০২৬

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ

অনলাইন সংরক্ষণ

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, দলটি ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছায়া মন্ত্রিসভা মূলত বিরোধী রাজনৈতিক দলের একটি কাঠামো, যেখানে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে দলীয় প্রতিনিধিদের দায়িত্ব নির্ধারণ করা হয়। তারা সংশ্লিষ্ট খাতের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা ও বিকল্প নীতিপ্রস্তাব উপস্থাপন করে থাকে। এর মাধ্যমে সংসদীয় গণতন্ত্রে জবাবদিহিতা ও কার্যকর বিরোধী ভূমিকা শক্তিশালী হয়।

এনসিপির পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য বা কাঠামো সম্পর্কে বিস্তারিত এখনো জানানো হয়নি। তবে দলটির এই উদ্যোগ আগামী রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম