ads
১০ ফেব্রুয়ারি, ২০২৬

মাগুরার চার থানায় নির্বাচনী ব্রিফিং প্যারেড

মাগুরা প্রতিনিধি

মাগুরার চার থানায় নির্বাচনী ব্রিফিং প্যারেড

মাগুরার চার থানায় নির্বাচনী ব্রিফিং প্যারেড

মাগুরার চার থানায় নির্বাচনী ব্রিফিং প্যারেড

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মাগুরা জেলার চারটি থানায় নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান-এর দিকনির্দেশনায় মঙ্গলবার মাগুরা সদর, মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা থানায় এ ব্রিফিং প্যারেড আয়োজন করা হয়।

ব্রিফিং প্যারেডে নেতৃত্ব দেন মাগুরা সদর থানায় শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মহম্মদপুর থানায় মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); শ্রীপুর থানায় দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং শালিখা থানায় নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল)।

ব্রিফিংয়ে ভোটকেন্দ্র ও গণভোট কেন্দ্রসমূহে আইনশৃঙ্খলা রক্ষা, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের কার্যকর ব্যবস্থাপনা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা এবং বডি অন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে দায়িত্বশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ মাগুরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্র জানায়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম