অর্থের সংকটে থমকে আছে শিশুকন্যা মোছাঃ জামেলা খাতুনের চিকিৎসা
সহৃদয় মানুষের সহযোগিতা কামনা
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের বামনগাড়ি গ্রামের বাসিন্দা মোঃ ফরিদুল ইসলামের ছোট্ট মেয়ে,মোছাঃ জামেলা খাতুন দীর্ঘদিন ধরে-এনসেফালাইটিস ও সেপটিসেমিয়া রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতায় ভুগছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিয়মিত চিকিৎসা প্রয়োজন হলেও ধারাবাহিক চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। সীমিত আয়ের কারণে প্রয়োজনীয় ও ব্যয়বহুল চিকিৎসা বহন করা এখন তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। শিশুটির বাবা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “প্রতিদিন মনে হয় অর্থের অভাবে যেন আমার সন্তানের চিকিৎসা বন্ধ হয়ে না যায়। আপনাদের সামান্য সহযোগিতাই আমার মেয়ের জীবন বাঁচাতে পারে। তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন, যেন আর্থিক সহায়তার মাধ্যমে তার মেয়ের চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হয়। পরিবারের দৃঢ় বিশ্বাস, সহৃদয় মানুষের সহযোগিতা পেলে জামেলা আবার সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। একটি শিশুর জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে আপনার সামান্য সহায়তা—এই প্রত্যাশায় পরিবারটি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।
সহযোগিতা পাঠানোর ঠিকানা:
নাম: মোঃ ফরিদুল ইসলাম
গ্রাম: বামনগাড়ি, হালসা, মিরপুর, কুষ্টিয়া
বিকাশ: ০১৭৯৬-৩৯৪৭০২
নগদ: ০১৬১৭-৩৬৬৩৮২
একটি শিশুর জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে আপনার সামান্য সহায়তা—এই প্রত্যাশায় পরিবারটি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

