ads
২৬ নভেম্বর, ২০২৫

নোয়াখালীর নতুন পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন

Online Desk

নোয়াখালীর নতুন পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন

নোয়াখালীর নতুন পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিনিধি:

নোয়াখালী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হলেন টি এম মোশাররফ হোসেন। এর আগে তিনি খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার নতুন এসপি চূড়ান্ত করা হয়। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি অনুষ্ঠিত হয়। ওই সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম