ads
১৯ জানুয়ারি, ২০২৬

চোখের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হলো স্ত্রী-মেয়ে, মুহূর্তেই সব শেষ

অনলাইন ডেস্ক

চোখের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হলো স্ত্রী-মেয়ে, মুহূর্তেই সব শেষ

চোখের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হলো স্ত্রী-মেয়ে, মুহূর্তেই সব শেষ

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় এক নারী ও তার শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী ও তাদের ছোট্ট মেয়ে।সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার পরপরই এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ জানায়, সন্ধ্যার পরপরই একটি খড়িবোঝাই ট্রাক নজিপুর বাসস্ট্যান্ড থেকে বের হচ্ছিল। ঠিক সেই সময় একটি মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী তাদের ছোট্ট মেয়ে বাসস্ট্যান্ড এলাকায় ঢুকছিলেন। হঠাৎই মোটরসাইকেলটিতে ট্রাকের ধাক্কা লাগলে মা-মেয়ে পড়ে যায় চাকার নিচে। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মৃত্যু হয় তাদের।দিকে ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা ট্র্যাক থেকে চালককে আটক করে মারধর ও ট্রাক ভাঙচুর করে বিক্ষুব্ধ মানুষ। পরে প্রশাসনের লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম