ads
১৭ ফেব্রুয়ারি, ২০২৬

আমাদের নীতি

মোহাঃ ইয়ার হোসেন

আমাদের নীতি

    আমাদের নীতি, মোহাঃ ইয়ার হোসেন


                  আমাদের নীতি
                 
               মোহাঃ ইয়ার হোসেন
    
      ভাই আমি কিন্ত কবি না  তবুও একটু বলি
      হাট বাজারে গেলেই সবার পকেট হচ্ছে খালি ৷

      কেউ বলে  ভাই কি হয়েছে  এসব দেখার পরে
      বলেনতো ভাই তাদের আমি  বোঝায় কেমন করে ৷

      তবুও ভাই একটু বলি  বাজারের হাল চাল
      জিনিশ পাতির দাম শুনিলে  মাথা হয় গলমাল ৷

      রোজা হচ্ছে সংযমের মাস কেউ রাখিনা মনে
      খুশিতে সব আটখানা হই আসছে রোজা শুনে ৷

      এমন কিছু মানুষ আছে চিন্তা ভাবনা করে 
      সারা বছর যায় করিনা  ঝাড়ব রোজা এলে ৷

      তরমুজের কেজি আশি টাকা আপেল চারশো টাকা
      খেজুরের দাম আকাশ ছোয়া  নেইতো মালটার দেখা ৷

      সিন্ডিকেটের কবলে দেশ কেউ দেখেনা চেয়ে
      দুর্নিতী আর চাদাবাদি দেশটা ফেলছে খেয়ে ৷

      ঘুসের টাকায় করছে বাজার চাকরি জিবি যারা
      মাস্তি করে কাটাচ্ছে দিন রাজনৈতিক নেতারা ৷

      গরিবকে নিয়ে কেউ ভাবেনা কেমন আছে তারা
      সংসারের বোঝা মাথায় নিয়ে তারা দিশে হারা ৷

      কেউ ভাবিনা কারো কথা  এই বাঙ্গালী জাতী 
      পরকে মেরে বড় হব এই আমাদের নীতী ৷


 

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম