ads
১৪ মার্চ, ২০২৬

দর্শন - মোঃ রহমত আলী

মোঃ রহমত আলী

দর্শন - মোঃ রহমত আলী

দর্শন- কবি মোঃ রহমত আলী

       দর্শন
মোঃ রহমত আলী   

এখানে চাঁদ ধরা যায়,
অথচ জলে নামা যায় না;
রোজ সূর্য দেখা যায়,
তবে ছায়া ধরা যায় না।

পলকেই নক্ষত্র গোনা যায়..
কিন্তু গণনা লিখে রাখা যায় না।

এখানে মেঘ ছোঁয়া যায়,
যদিও বৃষ্টি হওয়া যায় না;
কুয়াশা গায়ে মাখানো যায়,
তবে ধোঁয়াশা কাটানো যায় না।

সত্যি যখন ঘড়ি থেমে যায়..
কিন্তু তখনও সময় থেমে যায় না।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম