ads
২৮ ফেব্রুয়ারি, ২০২৬

তিন দিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছি: আমির হামজা

অনলাইন সংরক্ষণ

তিন দিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছি: আমির হামজা

তিন দিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছি: আমির হামজা

তিন দিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছি: আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা জানিয়েছেন, মাত্র তিন দিনের মধ্যে শুধুমাত্র কুষ্টিয়া মেডিক্যাল কলেজ-এর জন্য তার কাছে প্রায় ৫০ কোটি টাকার প্রস্তাব এসেছে। তবে তিনি এ প্রস্তাব সরাসরি নাকচ করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি বলেন, “৫০ কোটি কেন, ১০০ কোটি, এমনকি পুরো কুষ্টিয়াকে লিখে দিলেও আমি আমার অবস্থান থেকে একচুলও সরে যাব না। আল্লাহ ছাড়া কেউ এ বিষয়ে জানতে পারবে না।”

তিনি আরও বলেন, “আমার নাম ব্যবহার করে কেউ কিছু করতে চাইলে, সেটা আমি জানতে পারলে প্রতিকার নেব। জায়েজ ছাড়া কোনো নাজায়েজ পথে যেতে চাই না। আমাদের লক্ষ্য সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া।”

সভায় উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, “সব অন্যায় ও হারাম কাজ বাদ দিয়ে অন্তত বৈধ পথে চলতে থাকুন। একজন মানুষের জীবনে খুব বেশি কিছু লাগে না। যারা অল্পতেই সন্তুষ্ট, তাদের জন্য জীবন সহজ। যারা খুব বেশি চায়, তাদের জন্য এই জায়গা নয়, অন্যত্র করার সুযোগ আছে।”

সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কমিটির সদস্যরা।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম