নারী বিদ্বেষের অভিযোগ ঘিরে ঢাবিতে উত্তেজনা শিবির ও বাম ছাত্রসংগঠনের পাল্টাপাল্টি স্লোগান
প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ । খ্রিস্টাব্দ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যকে ঘিরে ওঠা বিতর্কের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে ইসলামী ছাত্রশিবির ও বামপন্থি ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান শোনা যায়।
পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হলে এক পর্যায়ে তারা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। এতে কিছু সময়ের জন্য ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে ছিল।
এর আগে, জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ঝাড়ু মিছিল করেন। মিছিল থেকে বক্তারা অভিযোগ করেন, নারীদের ঘরের বাইরে কাজ করার বিষয়টি নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করা হয়েছে, যা নারীদের প্রতি বিদ্বেষমূলক মনোভাবের প্রকাশ। তারা বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে নারীদের হেয় করার ভাষা ব্যবহার করছে।
বক্তারা আরও বলেন, সংশ্লিষ্ট বক্তব্যের বিষয়ে পরে বিভিন্ন ব্যাখ্যা ও অজুহাত দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার যে দাবি করা হয়েছে, তা নিয়েও তারা প্রশ্ন তোলেন। এসব বক্তব্যকে তারা নারীর মর্যাদার পরিপন্থী বলে উল্লেখ করেন।
একই ইস্যুতে রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল। ছাত্রদলের নেতারা বলেন, জামায়াতে ইসলামীর আমিরের এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের ঘরের বাইরের কাজকে ‘আধুনিক পতিতাবৃত্তি’র সঙ্গে তুলনা করে মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে, যা তারা অবমাননাকর বলে দাবি করেন। এ ঘটনার প্রতিবাদেই তাদের কর্মসূচি। উল্লেখ্য, শনিবার (৩১ জানুয়ারি) রাতে নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে অ্যাকাউন্টটি উদ্ধার করা হয়। এক পোস্টে তিনি বলেন, হ্যাক হওয়া অবস্থায় তার অ্যাকাউন্ট থেকে যেসব তথ্য প্রকাশিত হয়েছে, সেগুলো ভুয়া ও মনগড়া।জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যকে ঘিরে ওঠা বিতর্কের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে ইসলামী ছাত্রশিবির ও বামপন্থি ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান শোনা যায়।
পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হলে এক পর্যায়ে তারা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। এতে কিছু সময়ের জন্য ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে ছিল।
এর আগে, জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ঝাড়ু মিছিল করেন। মিছিল থেকে বক্তারা অভিযোগ করেন, নারীদের ঘরের বাইরে কাজ করার বিষয়টি নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করা হয়েছে, যা নারীদের প্রতি বিদ্বেষমূলক মনোভাবের প্রকাশ। তারা বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে নারীদের হেয় করার ভাষা ব্যবহার করছে।
বক্তারা আরও বলেন, সংশ্লিষ্ট বক্তব্যের বিষয়ে পরে বিভিন্ন ব্যাখ্যা ও অজুহাত দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার যে দাবি করা হয়েছে, তা নিয়েও তারা প্রশ্ন তোলেন। এসব বক্তব্যকে তারা নারীর মর্যাদার পরিপন্থী বলে উল্লেখ করেন।
একই ইস্যুতে রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল। ছাত্রদলের নেতারা বলেন, জামায়াতে ইসলামীর আমিরের এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের ঘরের বাইরের কাজকে ‘আধুনিক পতিতাবৃত্তি’র সঙ্গে তুলনা করে মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে, যা তারা অবমাননাকর বলে দাবি করেন। এ ঘটনার প্রতিবাদেই তাদের কর্মসূচি।
উল্লেখ্য, শনিবার (৩১ জানুয়ারি) রাতে নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে অ্যাকাউন্টটি উদ্ধার করা হয়। এক পোস্টে তিনি বলেন, হ্যাক হওয়া অবস্থায় তার অ্যাকাউন্ট থেকে যেসব তথ্য প্রকাশিত হয়েছে, সেগুলো ভুয়া ও মনগড়া।