জয়পুরহাটে ডিবির অভিযানে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার, জয়পুরহাট-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামানের তত্ত্বাবধানে এসআই (নি.) মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল সোমবার ক্ষেতলাল থানাধীন নিশ্চিন্তা বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে বড়তারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে স্থানীয় জনগণের সহায়তায় দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. জসিম উদ্দিন (৩৬), পিতা: মো. আজিজুল হক, সাং: টাংগন পূর্বপাড়া, থানা: চারঘাট, জেলা: রাজশাহী।
২. মো. আব্দুল মতিন (৩৪), পিতা: মো. জিব্রাইল শেখ, সাং: চিনিকলবাজার শাহজীপাড়া, থানা: পবা (কাটাখালী), জেলা: রাজশাহী।
পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে মোট ২৭ (সাতাশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জয়পুরহাট জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

