ads
৩০ জানুয়ারি, ২০২৬

মিরপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, চোলাই মদ ধ্বংস ও গ্রেপ্তার ৪

ভোরের ডেস্ক

মিরপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, চোলাই মদ ধ্বংস ও গ্রেপ্তার ৪

মিরপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, চোলাই মদ ধ্বংস ও গ্রেপ্তার ৪

মিরপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, চোলাই মদ ধ্বংস ও গ্রেপ্তার ৪

মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অবৈধ মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ধ্বংস করেছে পুলিশ। অভিযানে মাদকসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মিরপুর থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক মুকুল।

পুলিশ সূত্র জানায়, অভিযানের প্রথম ধাপে উপজেলার আমলা ইউনিয়নের আমলা এলাকা থেকে মাদক সেবনেরত অবস্থায় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে অভিযান আরও জোরদার করে মালিহাদ ইউনিয়নের দুটি মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৮০০ গ্রাম গাঁজা, বিপুল পরিমাণ চোলাই মদ এবং মাদক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক মুকুল বলেন, আসন্ন গুরুত্বপূর্ণ সময়কে সামনে রেখে মিরপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম