ads
১৯ ফেব্রুয়ারি, ২০২৬

পাটিকাবাড়ীর চুরি হওয়া পাখি ভ্যানের পুনর্বাসন ॥ অসহায় নাজমুলের পাশে দাঁড়ালেন কুষ্টিয়ার জেলা প্রশাসক

আজাদ সানি

আজাদ সানিঃ কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের পান্তাপাড়া গ্রামের দরিদ্র ভ্যান চালক নাজমুলকে মানবিক সহায়তা প্রদান করলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন। ভ্যান চালক নাজমুলের একমাত্র আয়ের উৎস, কিস্তির টাকায় কেনা পাখি ভ্যানটি চুরি হয়ে যাওয়ার সংবাদ পেয়ে জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন অসহায় নাজমুলের পাশে দাঁড়িয়ে তাকে পূনর্বাসন করে সংসারের সচ্ছলতা ফেরাতে নতুন পাখি ভ্যান, খাদ্য সামগ্রী, কম্বলসহ প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করেছেন ৷বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইকবাল হোসেন স্বশরীরে পাটিকাবাড়ী ইউনিয়নের পান্তাপাড়ায় নাজমুলের বাড়িতে উপস্থিত হয়ে তার হাতে এই সহায়তা তুলে দেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ মতিউর রহমান লিটন এবং স্থানীয় সাংবাদিক ইজাবুল হক উপস্থিত ছিলেন। জানা যায়, গত মঙ্গলবার রাতের কোনো এক সময় নাজমুলের পাখি ভ্যানটি চুরি হয়ে যায়, যা ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। কিস্তি পরিশোধ করে কেনা ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন নাজমুল। তার এই দুর্দশার সংবাদ জানতে পেরে জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন বিষয়টি গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে নাজমুলের জন্য একটি নতুন পাখি ভ্যান এবং অন্যান্য সহায়তা কিনে হাজির হন ক্ষতিগ্রস্থ নাজমুলের বাড়ীতে । নাজমুল ও তার পরিবার জেলা প্রশাসকের এই সহায়তা পেয়ে অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জেলা প্রশাসক ইকবাল হোসেন এই কার্যক্রম সম্পর্কে বলেন, "অসহায় ও দরিদ্র মানুষের পাশে সেবা প্রদানে আমি সর্বদা প্রস্তুত। ভবিষ্যতেও আমি এমন মানবিক সহায়তা প্রদান করতে আগ্রহী। এই উদ্যোগটি কুষ্টিয়া জেলা প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গির আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয় সচেতনমহল ৷

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম