ads
৮ ফেব্রুয়ারি, ২০২৬

রংপুর ডিবির অভিযানে ১৪৭ বোতল কোডিনযুক্ত ESkuf DX উদ্ধার, মাদক কারবারি আটক

অনলাইন সংরক্ষণ

রংপুর ডিবির অভিযানে ১৪৭ বোতল কোডিনযুক্ত ESkuf DX উদ্ধার, মাদক কারবারি আটক

রংপুর ডিবির অভিযানে ১৪৭ বোতল কোডিনযুক্ত ESkuf DX উদ্ধার, মাদক কারবারি আটক

রংপুর ডিবির অভিযানে ১৪৭ বোতল কোডিনযুক্ত ESkuf DX উদ্ধার, মাদক কারবারি আটক

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ । খ্রিস্টাব্দ ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুর প্রতিনিধি: রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গঙ্গাচড়া মডেল থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪৭ বোতল কোডিনযুক্ত নেশাজাতীয় মাদক ESkuf DX উদ্ধার করেছে। এ সময় একজন নারী মাদক কারবারিকে আটক করা হলেও অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গঙ্গাচড়া থানাধীন ০৮ নং মর্ণেয়া ইউনিয়নের বড়রুপাই গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বড়রুপাই গ্রামের বাসিন্দা মোছাঃ মোর্শেদা বেগম (৫০), স্বামী—মৃত নুর আলমের বসতবাড়িতে পৌঁছালে একজন নারী ও একজন পুরুষ ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে।এ সময় ডিবি পুলিশের অফিসার, সঙ্গীয় ফোর্স ও নারী কনস্টেবলের সহায়তায় মোছাঃ মোর্শেদা বেগমকে আটক করা হয়। তবে অপর অভিযুক্ত মোঃ মশিয়ার রহমান (৩৫) বাড়ির উত্তর পাশের গেট দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত আসামির স্বীকারোক্তি ও তার দেখানো মতে তার বসতবাড়ির গোয়াল ঘরে বিশেষ কায়দায় মাটির হাঁড়ির ভেতর লুকিয়ে রাখা ৫২ বোতল এবং নিজ শয়ন কক্ষের একটি কাঠের বক্সে সংরক্ষিত মেরুন রঙের প্রিন্টের ব্যাগের ভেতর থাকা ৯৫ বোতল কোডিনযুক্ত ESkuf DX উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট পরিমাণ ১৪৭ বোতল, যা জব্দ করা হয়েছে ।এ ঘটনায় ডিবি পুলিশ জব্দকৃত আলামতসহ আটক আসামিকে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়। মামলার নম্বর ১১, তারিখ ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ধারা ৩৬(১) সারণির ১৪(গ)/৪১।আটক অভিযুক্তকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম