ads
২৯ জানুয়ারি, ২০২৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: কুষ্টিয়া-১ আসনের ভোটার ও ভৌগোলিক চিত্র

ডেস্ক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: কুষ্টিয়া-১ আসনের ভোটার ও ভৌগোলিক চিত্র

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: কুষ্টিয়া-১ আসনের ভোটার ও ভৌগোলিক চিত্র

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: কুষ্টিয়া-১ আসনের ভোটার ও ভৌগোলিক চিত্র

ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে কুষ্টিয়া-১ সংসদীয় আসনের ভোটারসংখ্যা ও প্রশাসনিক কাঠামোর হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-১ সংসদীয় আসনের মোট আয়তন ৪৬১ বর্গ কিলোমিটার। প্রশাসনিকভাবে এ আসনে রয়েছে ১৪টি ইউনিয়ন, তবে কোনো পৌরসভা এই আসনের আওতাভুক্ত নয়।ভোটার তালিকার তথ্যানুযায়ী, কুষ্টিয়া-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৫০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩ হাজার ৪৯২ জন, নারী ভোটার ২ লাখ ১ হাজার ০১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন রয়েছেন।পরিসংখ্যানে দেখা যায়, নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান, যা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও গুরুত্বপূর্ণ ও ভারসাম্যপূর্ণ করে তুলতে পারে। ফলে রাজনৈতিক অঙ্গনে কুষ্টিয়া-১ আসনকে একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় আসন হিসেবে বিবেচনা করা হচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে কুষ্টিয়া-১ আসনে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কার্যক্রম ও প্রস্তুতি জোরদার হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী তৎপরতা বাড়ার পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও আলোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটার সংখ্যার দিক থেকে শক্ত অবস্থান এবং কৌশলগত গুরুত্বের কারণে কুষ্টিয়া-১ আসনে এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দৃষ্টিনন্দন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম