ads
২ মে, ২০২৬

পটুয়াখালীতে নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

অনলাইন

পটুয়াখালীতে নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) মধ্যরাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত উর্মি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে স্বামী ও দুই সন্তানকে নিয়ে পশ্চিম বাদুরতলী গ্রামের আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় ওঠেন উর্মি। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ ও ঝগড়া লেগে থাকত বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার রাত দেড়টার দিকে উর্মির স্বামী বাপ্পী পুলিশকে ফোন করে জানান, তার স্ত্রী ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পর উর্মির স্বামী ও দুই সন্তানকে থানায় আনা হয়েছে। তিনি বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উর্মির মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশ বলছে, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম