ads
২৯ এপ্রিল, ২০২৬

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

অনলাইন ডেস্ক

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা গেছে, গোপন ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ অভ্যন্তরে জয়পুর মাঠপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ৬৭ বোতল কোডেইন ফসফেট ও ট্রিপোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ এবং ৮২ বোতল কোডেইন ফসফেট ও ক্লোরফেনিরামিন মেলিয়েট সিরাপ।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫৯ হাজার ৬০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সংস্থাটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম