ads
৭ মে, ২০২৬

কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, একজনকে জরিমানা

অনলাইন

কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, একজনকে জরিমানা

কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, একজনকে জরিমানা

কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।

চৌড়হাস হাইওয়ে থানার এসআই (নিঃ) মোঃ রইচ উদ্দিনের নেতৃত্বে ০৭ মে ২০২৬ তারিখে মোবাইল ডিউটি চলাকালে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন বারদাগ ভেলকিরপুল এলাকায় কুষ্টিয়া–পাবনা (এন-৭০৪) মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে পাবনা থেকে কুষ্টিয়াগামী একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সিএনজিটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে ২০টি বস্তায় রক্ষিত মোট ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ পাওয়া যায়।

এ সময় সিএনজিতে যাত্রীবেশে থাকা পলিথিনের মালিক সঞ্জয় কুন্ডু (৪৫), পিতা স্বপন কুন্ডু, সাং হরিনারায়নপুর, থানা ইবি, জেলা কুষ্টিয়াকে আটক করা হয়।

পরে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেড়ামারাকে অবহিত করা হয়। তার নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।

ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি উপস্থিত সাক্ষীদের সামনে অপরাধ স্বীকার করেন। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারায় তাকে ১০,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় বলে জানায় কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম