নরসিংদীতে ডিবির বড় অভিযান: ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ । খ্রিস্টাব্দ
১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি নরসিংদী সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. জামিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন আলগী সাকিনস্ত বড়হাটির নৌকাঘাট এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মহসিন ভূইয়া বাবু (৩৭), পিতা: মোঃ জসিম ভূইয়া, সাং: গঙ্গাসাগর, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া এবং
মো. সবুজ মিয়া (২২), পিতা: সোহাগ মিয়া, সাং: সেনারবাদি, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা মাদক ব্যবসার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।

