ads
২৫ জানুয়ারি, ২০২৬

মালিহাদ প্রিমিয়ার লীগ (MPL-১৭) ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ভোরের ডেস্ক

মালিহাদ প্রিমিয়ার লীগ (MPL-১৭) ক্রিকেট টুর্নামেন্টের  পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মালিহাদ প্রিমিয়ার লীগ (MPL-১৭) ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী মালিহাদ ক্যাম্প ফুটবল মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মালিহাদ প্রিমিয়ার লীগ (MPL-১৭) ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মালিহাদ ইউনাইটেড ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় ও খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালিহাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্রশাসক) জনাব মোঃ জহুরুল আমীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন হলে তরুণ প্রজন্ম সুস্থ ধারায় গড়ে উঠবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালিহাদ ইউনাইটেড ক্লাবের সভাপতি জনাব মোঃ জাফর ইকবাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মালিহাদ প্রিমিয়ার লীগ এখন শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি এলাকার যুব সমাজকে ঐক্যবদ্ধ করার একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আশাদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক, মালিহাদ ইউনিয়ন বিএনপি; মোঃ টিলু হোসেন, ওয়ার্কিং কমিটির সদস্য, ইউনিয়ন বিএনপি; মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপি; সমাজসেবক ও নেট কেয়ার আইটির মহাপরিচালক মোঃ ইউনুস আলী; মোঃ জিনারুল জোয়ার্দ্দার (KJMB), মালিহাদ ইউনিয়ন; কামরুল ইসলাম পরামানিক, খতিব, বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ; আব্দুর রউফ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা; শাহাদাত হোসেন (মুনু), যুগ্ম সভাপতি, আমবাড়িয়া ইউনিয়ন বিএনপি; মোঃ ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল; ফ্রেন্ডস স্যাটেলাইট কেবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মাসুদ রানা (লিটন); আলমাছ আলী, অফিস সহকারী, হালসা মাধ্যমিক বিদ্যালয়; মোঃ জানবার আলী, সভাপতি, মালিহাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি এবং মোঃ মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক, কুষ্টিয়ার মুখ ও দৈনিক স্বাধীনতা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালিহাদ ইউনাইটেড ক্লাবের সহ-সভাপতি আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মীর সাধিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম রাজু, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক হিরো ডাক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহেব রানা (ক্যাশিয়ার)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কার্যনির্বাহী সদস্য রোকন মিয়া, ইদবার আলী, আল-আমীন বিশ্বাস, সুমন বিশ্বাস ও আলমগীর। প্রিমিয়ার লীগ (MPL-১৭) সিজন ২০২৬-এর আসরে মোট ৭টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো—আরাবিয়ান সুপার জায়েন্ট, মালিহাদ শান্তি সংঘ ক্লাব, মালিহাদ ন্যাশনাল ক্লাব, ভাই ভাই একাদশ, চৌধুরী স্পোর্টিং ক্লাব, নাফিজ ট্রেডার্স এবং ফায়দা এগ্রো আলমডাঙ্গা।দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে পাঁচটি দলকে পেছনে ফেলে ফাইনালে মুখোমুখি হয় ফায়দা এগ্রো আলমডাঙ্গা ও নাফিজ ট্রেডার্স। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে দুর্দান্ত ব্যাটিং ও নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে ফায়দা এগ্রো আলমডাঙ্গাকে ৮ উইকেটে পরাজিত করে নাফিজ ট্রেডার্স চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে। দর্শকরা পুরো ম্যাচজুড়ে করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ দেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও নগদসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী পর্বে অতিথিরা খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো খেলার জন্য উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে স্লোগান উচ্চারণ করা হয়—এসো আমরা ক্রিকেট খেলি, মাদকমুক্ত সমাজ গড়ি। যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান। ধারাবাহিকভাবে সফল আয়োজনের মধ্য দিয়ে মালিহাদ প্রিমিয়ার লীগ (MPL-১৭) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম