ads
৯ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়ার মিরপুরে ইউএনও’র সিদ্ধান্তে বিদ্যুৎ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে

ডেস্ক রিপোর্ট

কুষ্টিয়ার মিরপুরে ইউএনও’র সিদ্ধান্তে বিদ্যুৎ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে

কুষ্টিয়ার মিরপুরে ইউএনও’র সিদ্ধান্তে বিদ্যুৎ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের এক সিদ্ধান্তকে কেন্দ্র করে বিদ্যুৎ সেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। এতে পুরো উপজেলায় তীব্র জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

বুধবার রাতে কালবৈশাখী ঝড়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরদিন বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুত লাইন মেরামতের উদ্যোগ নেন।

কর্মীদের অভিযোগ, জরুরি মেরামত কাজে যাওয়ার জন্য মোটরসাইকেলের জ্বালানি নিতে তারা স্থানীয় মেসার্স মল্লিক ফিলিং স্টেশনে গেলে সেখানে উপস্থিত ইউএনও আরাফাত আমান আজিজ তাদের লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার নির্দেশ দেন। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন বলে অভিযোগ করা হয়।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন, জরুরি সেবার ক্ষেত্রে এমন সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে, বিদ্যুৎ সংযোগ দীর্ঘ সময় বন্ধ থাকায় ব্যাংকিং কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফুল হক বলেন, জরুরি সেবা চালু রাখতে কর্মীরা জ্বালানি নিতে গেলে তাদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করা হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ দ্রুত চালু করা সম্ভব হয়নি এবং জনদুর্ভোগ বেড়েছে।

জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান জানান, বিষয়টি তার নজরে এসেছে। ইতোমধ্যে তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ইউএনও।

ঘটনাটি নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম