ads
৯ এপ্রিল, ২০২৬

দলীয় প্রতীক বাতিল: পৌরসভা নির্বাচনে নতুন দিগন্ত

অনলাইন সংরক্ষণ

দলীয় প্রতীক বাতিল: পৌরসভা নির্বাচনে নতুন দিগন্ত

দলীয় প্রতীক বাতিল: পৌরসভা নির্বাচনে নতুন দিগন্ত

জাতীয় সংসদে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬ পাস হয়েছে। এর ফলে দেশের পৌরসভা নির্বাচন আর দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন। পরে সেটি কণ্ঠভোটে পাস হয়।

নতুন এই আইনের ফলে প্রার্থীরা আর কোনো রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করতে পারবেন না। তারা স্বতন্ত্র প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।

সরকারের মতে, এই উদ্যোগ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রভাব কমাবে এবং প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেবে। এতে নির্বাচন আরও নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের ফলে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক উত্তেজনা কমতে পারে। তবে দলীয় পরিচয় না থাকায় ভোটারদের জন্য প্রার্থী চেনা কিছুটা কঠিন হতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

এই বিল পাসের মাধ্যমে দেশের স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এলো।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম