ads
২ মে, ২০২৬

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

অনলাইন

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২ মে) তার মনোনয়ন বৈধ বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমকে জানান, চিফ রিটার্নিং কর্মকর্তা নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানও বিষয়টি নিশ্চিত করে বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

জানা গেছে, গত ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৪টার পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র গ্রহণে আপত্তি জানানো হয়।

এরপর বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন নুসরাত তাবাসসুম। শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের ওই নির্দেশনার পরই নির্বাচন কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে।

পরবর্তীতে চিফ রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। বিষয়টি নিয়ে এনসিপির নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমকে নিয়ে শুরু থেকেই আশাবাদী ছিল দলটি। আদালতের নির্দেশনার পর তার মনোনয়ন বৈধ হওয়াকে তারা ‘আইনের বিজয়’ হিসেবে দেখছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম