ads
৫ এপ্রিল, ২০২৬

জীবননগরে ভারতে পাচারচেষ্টা ব্যর্থ, ৪ শিশুসহ ৮ জন উদ্ধার; দালাল চক্রের ২ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

জীবননগরে ভারতে পাচারচেষ্টা ব্যর্থ, ৪ শিশুসহ ৮ জন উদ্ধার; দালাল চক্রের ২ সদস্য গ্রেফতার

জীবননগরে ভারতে পাচারচেষ্টা ব্যর্থ, ৪ শিশুসহ ৮ জন উদ্ধার; দালাল চক্রের ২ সদস্য গ্রেফতার

জীবননগরে ভারতে পাচারচেষ্টা ব্যর্থ, ৪ শিশুসহ ৮ জন উদ্ধার; দালাল চক্রের ২ সদস্য গ্রেফতার।

জীবননগর থানাধীন পুলিশ কর্তৃক ০৪ (চার) জন শিশুসহ ০৮ (আট )বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারত পাচারকালে ভিকটিম উদ্ধার-০৮ জন।। ঘটনার সাথে জড়িত ০২জন আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান এর সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সোলায়মান শেখ এর তত্বাবধানে জীবননগর থানা পুলিশ দালাল কর্তৃক প্রতারণার শিকার ০৪ (চার) জন শিশুসহ ০৮ (আট) বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত গমনের চেষ্টাকালে উদ্ধার করেছে।

প্রাথমিক তথ্যে জানা যায়, ভিকটিমদের মধ্যে কয়েকজন পূর্বে অবৈধভাবে ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করতেন এবং আনুমানিক ৭/৮ মাস পূর্বে সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফিরে আসেন। পরবর্তীতে পুনরায় ভারতে প্রবেশের উদ্দেশ্যে যশোর জেলার মনিরামপুর থানার রাজঘাট এলাকার দালাল শফি (৫০)-এর মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বেনীপুর গ্রামের স্থানীয় দালাল ফারুক হোসেন (৪৫) ও ইসরাফিল হোসেন (২৮)-এর সাথে যোগাযোগ স্থাপন করেন।দালাল চক্রটি ভিকটিমদেরকে ভারতে নিয়ে কার্টুন বানানোর ভালো কাজ আছে বলে জানায় এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোট ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা চুক্তি করে। আজ ০৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত অনুমান ০৩:০০ ঘটিকায় সীমান্তবর্তী এলাকায় ঘোরাফেরা করে দালাল ফারুক হোসেন ও ইসরাফিল হোসেন ভিকটিমদেরকে ভারতে প্রবেশ না করিয়ে তাদের নিকট থেকে স্বর্ণালংকার,নগদ টাকা ও ভিকটিমদের ব্যবহৃত মোবাইল ফোন কৌশলে হাতিয়ে নেয় এবং ভিকটিম রাকিব মোল্লাকে মারধর করে পালিয়ে যায়। ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে জীবননগর থানা পুলিশ ঘটনার সহিত জড়িত ০২ জন আসামী গ্রেফতার করে।

 

পরবর্তীতে ভিকটিমগণ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ভিকটিমদের নাম ও ঠিকানা: ১) রাকিব মোল্লা (৩৭), পিতা-সোহরাব মোল্লা ২) নাইস মিনা খানম (৩০), পিতা-মোসলেম মোল্লা, স্বামী-রাকিব মোল্লা ৩) লিমন মোল্লা, পিতা-আমির হোসেন মোল্লা ৪) সাথী খাতুন (২৫), পিতা-মতি সরদার, স্বামী-লিমন মোল্লা ৫) রিহান মোল্লা, পিতা-রাকিব মোল্লা ৬) ফাতেমা খাতুন (১০), পিতা-রাকিব মোল্লা ৭) ফারিয়া খাতুন (০২), পিতা-রাকিব মোল্লা ৮) ইসমাইল মোল্লা (০১), পিতা-লিমন মোল্লা, সর্ব সাং-দোহা মল্লিকপুর (পূর্বপাড়া), থানা-লোহাগড়া, জেলা-নড়াইল।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ ১। ইসরাফিল (৩২), পিতা-জুনুর উদ্দিন, ২। মোঃ উজ্জ্বল হোসেন (৪০), পিতা-কাউসার আলী বিশ্বাস, উভয় সাং-বেনীপুর মাঠপাড়া, থানা- জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম