ads
৫ এপ্রিল, ২০২৬

টয়লেটে পেট্রোল মজুদ, ফিলিং স্টেশনের মালিককে জরিমানা

অনলাইন ডেস্ক

টয়লেটে পেট্রোল মজুদ, ফিলিং স্টেশনের মালিককে জরিমানা

টয়লেটে পেট্রোল মজুদ, ফিলিং স্টেশনের মালিককে জরিমানা

টয়লেটে পেট্রোল মজুদ, ফিলিং স্টেশনের মালিককে জরিমানা।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অবৈধভাবে জারকিনে করে পেট্রোল মজুদ রাখার অপরাধে আর এন ফিলিং স্টেশন-এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ এপ্রিল) রাতে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবির।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আর এন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ প্রায় ১০০ লিটার পেট্রোল জারকিনে ভরে পাম্পের টয়লেটে মজুদ রাখেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের অভিযান চালানো হয়। অভিযানে পাম্পের টয়লেট থেকে পেট্রোলভর্তি ১০টি জারকিন উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর পাম্প মালিক রেজওয়ানুল হক-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে। রেজওয়ানুল হক স্থানীয় সেনুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবির বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে তেল পাম্প মালিককে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়মিত নজরদারি করা হবে।” উপজেলায় এ ধরনের অভিযান প্রশাসনের সতর্কতা ও নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে গৃহীত হচ্ছে।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম