রাঙ্গামাটির কাউখালী থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (০৭ মে ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম’র নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরী এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটে কাউখালী থানাধীন বেতবুনিয়া ইউনিয়নের গুইয়াতল বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ আবু ইসহাক সঙ্গীয় ফোর্সসহ। এ সময় জিআর-২৪৩/২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৯(১) ধারার পরোয়ানাভুক্ত আসামী মোঃ লোকমান (২৩) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ লোকমানের পিতা মোঃ জসিম ও মাতা রোকসানা বেগম। তিনি রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকার সাপনালাপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।