কুষ্টিয়ার মিরপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আজাদুর রহমান, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, মিরপুর থানার এসআই অসীম কুমার এবং উপজেলা ইলেক্ট্রনিক সেনেটারি নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী উলফাত।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, অর্থ সম্পাদক হাফিজুর রহমান এবং সেনাবাহিনীর সার্জেন্ট (অব.) হাসানুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।