১২ এপ্রিল, ২০২৬

নিষিদ্ধ প্রেম -মোঃ রহমত আলী

নিষিদ্ধ প্রেম -মোঃ রহমত আলী

      নিষিদ্ধ প্রেম

     মোঃ রহমত আলী

তাহলে ধরে নেব প্রেমটাই নিষিদ্ধ,

শুদ্ধভাবে উচ্চারণ পর্যন্তই সীমাবদ্ধ;

বড়ো নিঠুর, হায়্ সুদূর, তাও প্রেম-মধুর,

লক্ষ্যহীন অলক্ষ্যে বসতি প্রাণের বক্ষে!

প্রেমে আছে দ্রোহ, আছে বিদ্রোহ,

আছে উন্মাদনা, পাগলপারা পাগলামী,

প্রেম নিষিদ্ধ, পরিশুদ্ধ, আনমনা চিরযৌবনা,

প্রেম মানে না শাসন—মানে না বারণ।

মায়াজালে আটকে ভালোবাসা মরে,

সুন্দর অসুন্দর অবহেলে প্রেমে মজে;

প্রেমও পিপাসায় আহা পরাণ কাতর,

আজও খুঁজে মরে মন পরশ পাথর!

তাও কী ধরে নেব মায়াময় প্রেমটাও নিষিদ্ধ;

শত জনমের ব্যর্থ সাধনা, অপূর্ণ হায়্ বাসনা!

কভু পরাজয়, কভু হয় নিষিদ্ধ প্রেম মহাজয়,

প্রেম মায়াবী কালো-রাত, না-হয় শুভ-সকাল।