১১ এপ্রিল, ২০২৬

অঙ্গীকার - মোঃ রহমত আলী

অঙ্গীকার -  মোঃ রহমত আলী

  অঙ্গীকারণ   

মোঃ রহমত আলী   

ব্যর্থতাকে জয় করে 

অপমানটা পুঁজি করে 

পৌঁছে যাবো হয়তো একদিন

ভালোবাসার কাছাকাছি 

নিরাশার পাশাপাশি 

তবুও যদি লক্ষ্য-টা রয় অটুট।

হতাশা-তে ও আশাবাদ 

কলমে খোলা প্রতিবাদ 

হ্যাঁ পথে নামলেই মঞ্জুর মঞ্জিল।

অবহেলা-তে ও দৃঢ়প্রতিজ্ঞ

করুণার ধার ধারি না 

আজ হাসে যে.. কাল দেখা হবে!

হেরে যাওয়া ভালো 

তাই বলে হার মানা নয় 

প্রচেষ্টায় প্রাপ্তি হারজিত ভাগ্য!

উপহাস ও রোজকার 

হিম্মতের জন্য দরকার 

জ্ঞানীর জ্ঞানে আলোকিত অন্ধকার।

শিক্ষিত নাকি দীক্ষিত 

ধৈর্য্য একমাত্র পরীক্ষিত 

হবে সৎ অঙ্গীকার আগামীর জন্য।