জামার চেয়ে গেন্জি বড়
এটা কথার কথা
রোগীর চেয়ে ডাক্তার বেশি
এটাই বাস্তবতা ৷
ডাক্তার খানার কর্মকান্ড
বোঝা বড় ভার
কে রোগী কে রিপ্রেজেন্টিভ
কেইবা ডাক্তার ৷
ডাক্তার সাহেব এসে যখন
চেম্বারেরেত বসে
চারদিক থেকে রিপ্রেজেন্টিভ
ঝাকে ঝাকে আসে ৷
বাচলো কিনা মরলো রোগী
সেদিক দেইনা নজর
রিপ্রেজেন্টিভ আসছে কয়জন
নিতে থাকে খবর ৷
রোগীরা সব বোসে বোসে
দেখে এসব নীলা
ভিতরেতে চোলে তখন
পীর ভক্তের খেলা ৷
ডাক্তার বাবুর চেম্বারেতে
অনেক লোকের ভিড়
ভোক্ত হলো রিপ্রেজেন্টিভ
ডাক্তার ওদের পীর ৷
বাইরে বসে রোগীরা সব
হাও হুতাসে মরে
পীরে তখন ভক্তের সাথে
হিসাব নিকাস সারে ৷
এই অবস্থায় যদি একটা
রোগীর কিছু হয়
ডাক্তার এসে বলে তখন
সরি কিছু করার নাই ৷
কি বলব ভাই এদের কথা
কোনো বিবেক নাই
কে বলবে মানুষ এদের
আসলে সব কষাই ৷