৬ মার্চ, ২০২৬

আল-হেরা বণিক সমিতির আয়োজনে হালসায় "যাকাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

আল-হেরা বণিক সমিতির আয়োজনে হালসায় "যাকাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

আল-হেরা বণিক সমিতির আয়োজনে হালসায় "যাকাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল।

আজাদ সানিঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা বাজারে আল-হেরা বণিক সমিতির উদ্যোগে "যাকাত শীর্ষক আলোচনা অনুষ্ঠান" এবং "ইফতার মাহফিল" অনুষ্ঠিত হয়েছে।

আমবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর এবং আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুর রব মিঞা আরিফের সভাপতিত্বে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে হালসা আদর্শ ডিগ্রি কলেজ অডিটোরিয়াম ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আমবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও আল-হেরা বণিক সমিতির সভাপতি আশরাফুল আলমের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. লুৎফর রহমান।

তিনি বলেন, যাকাত আমাদের ইসলামী দায়িত্বের অংশ, যা শুধুমাত্র দরিদ্রদের সাহায্য নয়, বরং সমাজে সাম্য ও ন্যায়ের প্রতিষ্ঠা নিশ্চিত করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিম, সহকারী সেক্রেটারী ডাঃ রফিকুল ইসলাম, ইবি থানা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইব্রাহীম খলিল, এবং পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর ইকবাল হোসেন।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন "যাকাত শুধুমাত্র একটি দান নয়, বরং এটি সমাজে এক ধরনের আর্থিক পুনর্বণ্টনের পদ্ধতি। ইসলাম আমাদের শিক্ষা দেয়, সম্পদ তার মালিকের নয়, বরং এটি আল্লাহর দেওয়া এক ধন যা আমাদের দায়িত্ব। যাকাত দিয়ে আমরা শুধু দরিদ্রদের সাহায্য করি না, বরং সমাজে ধন-সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করি। এর মাধ্যমে আমরা মানুষের মাঝে সমতা এবং ন্যায়ের বোধ সৃষ্টি করি।

এছাড়াও, যাকাত আমাদের অন্তরের পরিশুদ্ধি করে। যখন আমরা আমাদের সম্পদের একটি অংশ গরিবদের কাছে পৌঁছাতে দিই, তখন তা আমাদের মানসিক পরিশুদ্ধি এবং আত্মিক উন্নতির পথে একটি পদক্ষেপ। তাই যাকাত কেবল অর্থনৈতিক কল্যাণই নয়, এটি আমাদের আত্মিক উন্নয়ন ও পরকালীন সফলতার একটি অন্যতম মাধ্যম।

আলোচনা শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং বাদ মাগরিব ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লী ও আমবাড়ীয়া ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ আয়োজনের মাধ্যমে এলাকায় যাকাতের গুরুত্ব ও ইসলামী দায়িত্ব সম্পর্কে ব্যাপক আলোচনা হয়, যা সকলের মধ্যে ঐক্য ও সহমর্মিতা জাগ্রত করতে সহায়ক ভূমিকা পালন করবে।