৬ মার্চ, ২০২৬

নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা পুলিশ-এর অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ মার্চ ২০২৬ তারিখ রাত ১১টা ১০ মিনিটের দিকে রায়পুরা থানা পুলিশের এসআই মোহাম্মদ শফিউল্লাহ শিকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জঙ্গী শিবপুর বাজার এলাকার নুরু মিয়ার সো-মিলের সামনে ইটের রাস্তার ওপর থেকে তাকে আটক করেন।

এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) ও ১৬৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আলমগীর হোসেন (৩৭) জঙ্গী শিবপুর এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি জঙ্গী শিবপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আলমগীর হোসেন রায়পুরার জঙ্গী শিবপুর এলাকার মানিক মিয়া হত্যাকাণ্ড মামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছেন। ওই মামলার নম্বর ৩৬(০৯)২৫।

এ ঘটনায় রায়পুরা থানা-এ নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।