আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিনে জামায়াতের তীব্র প্রতিক্রিয়া জুলাই গণহত্যা সংক্রান্ত মামলায় অভিযুক্ত কয়েকজনের জামিনে মুক্তি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, গণহত্যার মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের ধারাবাহিকভাবে জামিন দেওয়া বিচারপ্রক্রিয়া ও জনমতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বদলে জামিন দেওয়া উদ্বেগের বিষয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। একই দিনে আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদিকেও জামিন দেওয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অনুরূপ মামলার আসামিদেরও জামিনে মুক্তি দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়। মিয়া গোলাম পরওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, গুরুতর অভিযোগে অভিযুক্তরা জামিনে মুক্তি পেলে প্রভাব খাটিয়ে সাক্ষ্য-প্রমাণ নষ্ট করতে পারেন কিংবা পুনরায় সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। এতে বিচারপ্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচিত মামলাগুলোর স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে গুরুতর অভিযোগে অভিযুক্তদের জামিনের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান তিনি। জনমতের প্রতি সম্মান রেখে আইন ও সংবিধান অনুযায়ী বিচার সম্পন্ন না হলে দেশে অস্থিরতা বাড়তে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিনে জামায়াতের তীব্র প্রতিক্রিয়া জুলাই গণহত্যা সংক্রান্ত মামলায় অভিযুক্ত কয়েকজনের জামিনে মুক্তি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, গণহত্যার মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের ধারাবাহিকভাবে জামিন দেওয়া বিচারপ্রক্রিয়া ও জনমতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বদলে জামিন দেওয়া উদ্বেগের বিষয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। একই দিনে আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদিকেও জামিন দেওয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অনুরূপ মামলার আসামিদেরও জামিনে মুক্তি দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়। মিয়া গোলাম পরওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, গুরুতর অভিযোগে অভিযুক্তরা জামিনে মুক্তি পেলে প্রভাব খাটিয়ে সাক্ষ্য-প্রমাণ নষ্ট করতে পারেন কিংবা পুনরায় সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। এতে বিচারপ্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচিত মামলাগুলোর স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে গুরুতর অভিযোগে অভিযুক্তদের জামিনের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান তিনি। জনমতের প্রতি সম্মান রেখে আইন ও সংবিধান অনুযায়ী বিচার সম্পন্ন না হলে দেশে অস্থিরতা বাড়তে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।